২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৯:২৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে তৎপর উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 407 Time View

শরিফুল আলম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট ঠেকাতে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় (১১ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় দুই চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করে গাড়ি চলাচল করার জন্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া যাবে না। যারা নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। ’

কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে, এমন প্রশ্নের মাহবুবুর রহমান বলেন, ‘বেশি ভাড়া নেওয়া, গাড়ির রুট পারমিট,গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না,যানজট নিরসন এসব বিষয় দেখা হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ