২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

অবরোধ সমর্থনে ঈশ্বরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩,
  • 144 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এবং অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।

আজ (০৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মহেশপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি নেতৃত্ব দেন। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় বাবু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথে ছিলাম, আছি, এবং পরবর্তী কেন্দ্রিয় নির্দেশিত সকল আন্দোলন সংগ্রামে প্রস্তুত রয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ