২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৪৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

অবশেষে নতুন কমিটি পেলো নোবিপ্রবি শাখা ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩,
  • 168 Time View

মোঃ মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের নাইম রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের ১১ তম ব্যাচের জাহিদ হাসান শুভ।

শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হুসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি নাইম রহমান এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বিশ্ববিদ্যালয়ের সাবেক স্পীকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের আবাসিক শিক্ষার্থী।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাকছুদুল কাদের সোহান, মোহাইমিনুল ইসলাম নুহাস, নাজমুল ইসলাম (দুর্জয়), আব্দুল্লাহ আল মাসুদ, মাফিন শিকদার, শাফি সারোয়ার ও শাহ আবজাল খান তপু’র নাম ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নাঈম, আখতারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ ও আফনান ইয়ামিন খান নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির, ইসরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম ও আরাফাতুল হক আশিকের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছিলো। এতে শফিকুল ইসলাম রবিন সভাপতি এবং সাকিব মোশাররফ ধ্রুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ