৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

অবিশ্বাস্য জয়ে সিরিজ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৫, ২০২৩,
  • 390 Time View

ক্রীড়া ডেস্ক:
শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশের । তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৪ রানের পুঁজি নিয়ে দারুণ বোলিংয়ে এ অবিশ্বাস্য জয় পায় টাইগাররা।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে  আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে  সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়াও ৪৫ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, ৩৭ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এবং ৩৫ রান করেন যথাক্রমে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানে ফেরেন স্টেফেন ডোহানি। এরপর অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার পল স্টারলিং।

তাদের এই জুটিই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। জুটির বিচ্ছেদ ঘটান পেস বোলার এবাদত হোসেন। তার শিকার হয়ে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ৭৮ বলে ৫৩ রান করে ফেরেন।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া পল স্টারলিংকে ৬০ রানের বেশি করতে দেননি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

বলবার্নি ও স্টারলিং আউট হওয়ার পর দলকে জয়ের পথেই রাখেন হ্যারি টাকার ও লরকান টাকার। ৪৫ ও ৫০ রান করে লরকান টাকার ও হ্যারি টাকার আউট হওয়ার পরও খেলায় ছিল আইরিশরা।

জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। কিন্তু হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে লোয়ারঅর্ডার ব্যাটসম্যানরা তা নিতে ব্যার্থ হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ