৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১০| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪,
  • 113 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকের নাম কৃষ্ণ কুমার।

তিনি ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার খাজুলী থানার ব্রহ্মত্র গ্রামের বাসুদেব পাসোয়ানের ছেলে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ভারতীয় যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আগামীকাল বুধবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাঁকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সীমান্তের ৮৩৪ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলারের নিকট দিয়ে প্রায় ৪ শ গজ অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামে প্রবেশ করে কৃষ্ণ কুমার (১৮)।

এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন তিস্তা-২ এর ধবলসতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে। তিনি ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার খাজুলী থানার ব্রহ্মপুত্র গ্রামের বাসুদেব পাসোয়ানের ছেলে।

আজ মঙ্গলবার সকালে বিজিবি কৃষ্ণকে ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিক কৃষ্ণকে থানা হেফাজতে আছে। মামলা সংক্রান্ত কার্যক্রম শেষে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ