২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এর নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৯, ২০২৩,
  • 368 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১২তম ব্যাচের নবীন বরণ ও ৯ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে এ নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার।

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এনামুল হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অহিদ সরকার, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান খান আঙ্গুর, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অধ্যক্ষ গোলজার হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন ও নারায়নগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র সারওয়ার হোসেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তাপসী রানী দে এবং বক্তব্য ইসরাত জাহান সুমাইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ