২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

আইসিসির বর্ষসেরার পুরস্কার হিসেবে বিশেষ টুপি মিরাজের

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 396 Time View

ক্রীড়া ডেস্ক : ২০২২ সালে ওয়ানডেতে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে আইসিসির ২০২২ এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্ষসেরার পুরস্কার হিসেবে আইসিসির বিশেষ টুপি পেয়েছেন মিরাজ। 

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আজ আইসিসির বিশেষ টুপি নিয়ে ছবি তুলেছেন মিরাজ। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমার ২০২২ সালের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ।’ 

মিরাজের কাঁধে চড়েই গত বছর ভারত সিরিজের বৈতরণী পার হয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছিলেন সিরিজসেরা। ১৪১ গড়ে করেন ১৪১ রান আর নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই সিরিজেই। দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর প্রথম ওয়ানডে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। শুধু ভারত সিরিজই নয়, আফগানিস্তান সিরিজেও বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছিলেন মিরাজ। 

২০২২ সালে ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ: 
১৫ ম্যাচ; ৩৩০ রান; গড়: ৬৬; স্ট্রাইকরেট: ৮৪.১৮; সেঞ্চুরি: ১; ফিফটি: ১; ২৪ উইকেট; ইকোনমি: ৫.৪৪; সেরা বোলিং: ৪/২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ