৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৩| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

আওয়ামী লীগের কর্মফলই তাদের জায়গা নির্ধারণ করেছে-দুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪,
  • 200 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। ভোটাধিকার হরণের অন্যতম কারণ তাঁরা খুব ভালো করে জানে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসেনা। যার কারণে সে (শেখ হাসিনা) নির্ভর করেছিলো কিছু প্রশাসনের লোকজনের উপর। কিছু আওয়ামী লীগের গুন্ডা-পান্ডার উপর। ২০১৪ সালে ১৫৩ টি আসনে বিনা ভোটে বিনা ভোটে নির্বাচিত হয়। গুরুত্বপূর্ণ এসব নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা ছিলোনা। ২০১৮ সালে দেশীয় ও আন্তজার্তিক মানুষের দাবির প্রেক্ষিতে নির্বাচনে গিয়েছিলাম। ওই নির্বাচনেও রাতের বেলা ভোট মারা হয়েছিলো। ২০২৪ সালে তারা নিজেরা ুডেমি প্রার্থী দিয়ে নির্বাচন করেছিলো।
এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলো যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য একটি মিথ্যা মামলায় তাঁকে জেল দিয়েছে। ৬ বছর তিনি জেল খেটেছেন।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম আবু সাঈদ অডিটোরিয়ামে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
দুলু বলেন, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলেনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো সেই হত্যাকান্ডের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট, জালেম, নিষ্ঠুর ভোট চোর সরকারের পতন হয়েছে। আমরা পেয়েছি নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। স্বাধীনতার চেতনা ছিলো বৈষম্যহীন একটি দেশ। সামাজিক ন্যায় বিচার থাকবে। গণতান্ত্রিক পরিবেশ থাকবে। মানবিক বাংলাদেশ হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে নতুন বাংলাদেশ হারিয়ে না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের সভা হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন- ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে। অহমিকা, দাম্ভিকতা কারো ভিতরে যেনো তৈরি না হয়। সাধারণ মানুষকে ভালোবাসুন। ভোট দখলের আর নির্বাচন হবে না।’

যৌথ সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য এবং হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সপিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর মহিলা দলের আহবায়ক সিতরাতুল মুনতাহা মিতু, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আরশ উল আজম বসুনিয়া, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মুশফিকুর রহমান রানা, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সনেট ও সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ