২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

আওয়ামী লীগ দেশ গড়ার রাজনীতি করে- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 188 Time View

নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ দেশ গড়ার এবং উন্নয়নের রাজনীতি করে। আমি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। আওয়ামী লীগের নীতি বাস্তবায়নে কাজ করেছি। প্রধানমন্ত্রী দ্বিতীয়বার আমার প্রতি যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, তা এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।

আজ বৃহস্পতিবার রাতে নিজ এলাকা মনোহরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে। এখন নির্বাচন শেষ, দ্বিধা-দ্বন্দ্ব কারও মাঝে থাকবে না। কোন বৈরিতা নাই, সব ভেদাভেদ ভুলে আমরা এখন এক কাতারে। আমার কোন পরিবার নেই, আওয়ামী লীগই আমার পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই দেশের কল্যাণে এবং এলাকার মানুষের ভালোর জন্য কাজ করব। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ প্রমুখ।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নবীন এবং প্রবীণদের সমন্বয়ের মন্ত্রীসভা গঠন করেছেন সেভাবে আমরাও আগামীতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে আসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ