৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৯| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

আ’লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৬, ২০২৩,
  • 160 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়াত জামায়াত ও এবি পার্টির নেতার ছেলে কর্তৃক ফেসবুকে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।

জানা গেছে, সাবেক জামায়াত ও এবি পার্টির প্রয়াত নেতা এরশাদ হোসেন সাজুর ছেলে আবু রাইয়ান আশারী রছি তাঁর ফেসবুক আইডি গত শুক্রবার (২৫ আগস্ট) থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

এতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুলকে নিয়ে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরার পর পরই পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (২৬ আগস্ট) সন্ধায় পাটগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল পাটগ্রাম পৌর শহরের প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল  শেষে পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ফরহাদ হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রব্বি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নিরব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রশিদুল ইসলাম রশিদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদিম আল রাজি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ