২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

আলোরপথ সোস্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 169 Time View

মো. সুমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী মনোহরদীতে আলোরপথ সোস্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (২৫ অক্টোবর) বুধবার দুপুরে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ের শেখের বাজার সম্মেলন মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক সেবামূলক কাজে আংশগ্রহণকারী সেরা সংগঠন এবং কাচিকাটা ইউনিয়নের সমাজসেবীদের সম্মাননা স্বারক প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মোছা: ঝুমা আক্তারের সভাপতিত্বে কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সেলিম।

উপস্থিত অতিথিরা স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। মনোহরদীতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তুলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোরপথ সোস্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের সকল কার্যক্রমের বিবরণ এবং আগামী বছরের কার্য পরিকল্পনার কথা তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনের সদস্যরা। এলাকার বয়স্ক মা-বোনদের কুরআন শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

পরবর্তীতে মানবিক ও সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণকারী ২৫ টি সংগঠন ও কাচিকাটা ইউনিয়নের সমাজসেবীদের সম্মাননা স্বারক প্রদান করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ