২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: শাহাদাত হোসেন
  • Update Time : শনিবার, মার্চ ২৩, ২০২৪,
  • 299 Time View

সময় খবর প্রতিনিধি : মোঃ শাফায়াত হোসেন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌজন্যে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশন এবং ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউআইটিএসের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক রিজভান আহমেদ রাফসান, প্রভাষক আফরাদ ইবনে হারুন সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ও বর্তমান শিক্ষার্থীরা।

ইফতার ও দোয়া মাহফিলে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে একে অপরের কুশলাদি বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ