২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ইতালিতে মারা গেলেন নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী ইসমাইল

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪,
  • 159 Time View

মো: মিলন হুসাইন,নোবিপ্রবি প্রতিনিধি:

ইতালিতে মো. ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির মিলানে বসবাস করতেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী আরেক শিক্ষার্থী শিশির কুমার। লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মিলানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, ইসমাইল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঈসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ঈসমাইল সিসকো আইটি কম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তাঁর মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ