২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ইতালির সাবেক প্রধানমন্ত্রীর পরলোকগমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩,
  • 544 Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি (৮৬) মারা গেছেন। গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী মিলানের একটি হাসপাতালে মারা যান তিনি। চারবারের প্রধানমন্ত্রী বারলুসকোনি ফুসফুসের সংক্রমণ ও লিউকেমিয়ায় ভুগছিলেন। লিউকেমিয়া হলো—একধরনের রক্তের ক্যানসার।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘একটি যুগের অবসান হলো। আমি তাঁকে প্রচণ্ড ভালোবাসি।’

বারলুসকোনিকে স্মরণ করছেন বিদেশি বন্ধুরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ‘সত্যিকারের বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, বারলুসকোনি ইতালির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষের একজন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ১৯৩৬ সালে মিলানে জন্মগ্রহণ করেন সিলভিও বারলুসকোনি। ১৯৬১ সাল থেকে তিনি তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে আদালতে তাঁর সাজাও হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ