৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৪| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ঈশ্বরগঞ্জের স্যাকমো সোহেল রানাকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৩১, ২০২৩,
  • 422 Time View
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক, ময়মনিসংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চলমান ডিউটি রেখে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা সেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহেল রানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ (৩১ মে) বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে (২৭ মে) শনিবার ঈশ্বরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠে ওই মেডিকেল অফিসার সোহেল রানার বিরুদ্ধে। সরেজমিনে এর সত্যতা মিললে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সেই প্রেক্ষিতে তাকে আগামী ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার ডিউটি ছিল হাসপাতালের জরুরী বিভাগে। কিন্তু তিনি ২ টায় হাসপাতালের ডিউটি রেজিষ্ট্রারে স্বাক্ষর করেই ডিউটি ফাঁকি দিয়ে চলে যান পৌর সদরের ব্রীজ সংলগ্ন ফয়সাল মেডিসিন কর্ণারের নিজস্ব চেম্বারে। ওই সময় বেলা আড়াইটার দিকে সরেজমিন গিয়ে তাকে ওই চেম্বারে জিসান (৪ মাস) নামে এক শিশু রোগীর প্রেসক্রিপশন করতে দেখা যায়।

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘হাসপাতালে চলমান ডিউটি রেখে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার বিরুদ্ধে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী তিন কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ