২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঈশ্বরগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 155 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিলটি করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনির নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলটি বের করা হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, সদস্য আরমান ফরিদ,সদস্য জাকির হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদারসহ পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীকে গ্রেপ্তার, সরকারের পদত্যাগসহ একদফা দাবি আদায়ে দলীয় হাই কমান্ড থেকে যে কর্মসূচি দেওয়া হবে তাতে সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ