২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঈশ্বরগঞ্জে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 360 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবিক কর্মসূচির আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৪ টি পরিবারের মাঝে ৬৭ বান্ডেল ঢেউটিন ও ২ লাখ ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও সড়ক দুর্ঘটনায় আহত নিহত ও ক্ষতিগ্রস্থ আরও ১২ টি পরিবারের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদি হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (কমান্ডার), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও সড়ক দুর্ঘটনায় আহত নিহত ও ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
তাছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৩ টি পরিবারের মাঝে ২ বান্ডেল করে ৬৬ বান্ডেল ঢেউটিনসহ প্রতিটা পরিবারে ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়াও ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে ১ বান্ডেল ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ