২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঈশ্বরগঞ্জে চতুর্থ দফা অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩,
  • 303 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

বর্তমান সরকার পতনের দাবিতে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষের দিনে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ (১৩ নভেম্বর) সোমবার সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলার আঠারবাড়ি সড়কের ওপর এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, সারোয়ার ভূইয়া পলাশ, তানিম আহাম্মেদ সুইম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন আউলিয়া, উচাখিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান, যুবনেতা সৈকত, রিপন, রবি, জাহাঙ্গীর প্রমুখ।

আমিনুল ইসলাম মিন্টু বলেন, ‘শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার এবং এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ চলছে, চলবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ