৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৩| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ঈশ্বরগঞ্জে ট্রাক কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৭, ২০২৩,
  • 377 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল সীমানার গালাহার মোড় বাজারে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোর ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার পুত্র।
নিহত মারুফ মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অমিত হাসান মারুফ মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহগামী মাইজবাগ বাজারের দিকে আসছিলেন। ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তবর্তী গালাহার পর্যন্ত আসতেই কিশোরগঞ্জগামী দ্রুত গতির একটি ট্রাক মারুফকে চাপ দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মারাত্মক রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মৃত অবস্থায় মরদেহ ব্যাগ ভর্তি করে উদ্ধার করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধারকরে থানায় নিয়ে আসে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন- ট্রাকের চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ