২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও পৌর মেয়র

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩,
  • 185 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)

ঈশ্বরগঞ্জ উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা। গতকাল রোববার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

একই সময়ে পৌর এলাকার ১১ টি পূজামণ্ডপ পরিদর্শন করে সেখানে আর্থিক অনুদান প্রধান করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পূজা উদযাপন কমিটির উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে প্রতিটা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে। আমরা চাই পূজাকেন্দ্রিক যেই ক’দিন উৎসব চলে, নিজেদের মধ্যে যেন পারস্পারিক সৌহার্দ্য বজায় থাকে। কেননা অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। তাছাড়া আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবুও কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে’।

উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৩ টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা তৎপর রাখতে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ