২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১১:২৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ‘জন্মাষ্টমী’ উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,
  • 345 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (০৬ সেপ্টেম্বর) বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী মৃত্যঞ্জয় লাহেড়ী, সাধারণ সম্পাদক শ্রী অলক ঘোষ ছোটন।

এ ছাড়াও ঢাকঢোল, সানাই ও কাসর বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন করে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির সনাতন ধর্মাবলম্বীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ