৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১২| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩০, ২০২৩,
  • 283 Time View

শফিউল্লাহ সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মাওলানা জুনাইদ আহমেদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আজ (৩০ আগস্ট) বুধবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জুনাঈদ আহমেদ ওই এলাকার পল্লী চিকিৎসক ফজলুল হক আনোয়ারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বড়হিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল হক মিলন জানান, ঘটনার দিন সকালে জুনাইদ কৃষি ক্ষেতে পানি দিতে যায়। পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুনাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ