১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১০:২০| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে মুরগী নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩০, ২০২৩,
  • 291 Time View

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে অর্ধ শতাধিক দেশী মুরগী মেরে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বুধবার সকালে রাস্তার পাশে ওই সব মুরগী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামের স্থানীয় প্রভাবশালী জমির মালিক সমেদ আলী ফকিরের ৫০শতক জমিতে আমন ধান রোপন করেছেন। ওই ক্ষেতের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০টি হতদরিদ্র পরিবার বসবাস করে আসছে। পরিবার গুলো অর্থনৈতিক চাহিদা মেটাতে দৈনিক কাজের পাশাপাশি প্রত্যেকের গৃহে কিছু কিছু হাঁস মুরগী পালন করে আসছে।

হঠাৎ করে গত মঙ্গলবার সন্ধ্যায় জমির মালিক সমেদ আলী ফকিরের ছেলে বিপুল ফকির কাউকে কোন কিছু না বলে চালের সাথে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে ছিটিয়ে দিয়ে আসে। এদিকে বুধবার সকালে প্রত্যেকের খোঁয়াড় থেকে হাঁস মুরগী ছেড়ে দিলে ক্ষেতের পাশে পড়ে থাকা বিষ মিশ্রিত চাল খেয়ে ১০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মুরগী মারা যায়। এতে দিশেহারা হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো।

বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ভোক্তভুগী পরিবারগুলোর পক্ষে আব্দুল মজিদ বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল মজিদ বলেন, আমাদের বাড়ির পাশে সমেদ আলীর ফকিরের ৫০শতক জমিতে বরবরই ফসল করে নিয়ে যায় কোন সমস্যা হয় না। এবার ওই জমিতে কোন প্রকার বেড়া না দিয়ে উন্মুক্ত রাখায় হাঁস মুরগী ওই জমিতে যায়। কিন্তু কোন প্রকার সংকেত না দিয়ে বিষ দিলে মুরগীগুলো মারা যায়।

বিপুল ফকির বলেন, বেশ কয়েকদিন যাবৎ ক্ষেতে বিষ দিব বলে তাদের বলে আসছি। জমিতে বিষ প্রয়োগের সময় হওয়ায় বিষ দিয়েছি। তবে চালের সাথে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগটি মিথ্যা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ