২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জে মরা মুরগীর বিক্রির দায়ে দুই যুবকের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৭, ২০২৩,
  • 389 Time View

মহিউদ্দিন রানা (নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রির সময় দুই যুবককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই যুবককে এক মাসের জেল প্রদান করেন।
আজ (০৭ জুন) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের শুটকির বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই যুবকের কাছ থেকে ৩৭ কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।

দুই যুবকের একজন হলেন ত্রিশাল উপজেলার কুইষ্ট্রা এলাকার মানিক মিয়ার ছেলে হাবিব হাসান (২২) আরেকজন
ময়মনসিংহ সদর উপজেলার জীবন মিয়ার পুত্র হৃদয় মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই মাস যাবৎ ওই দুই যুবক উচাখিলা বাজারের সাপ্তাহিক হাট বুধবার এবং শনিবার এসে খোলা বাজারে এসব মরা ব্রয়লার মুরগীর মাংস বিক্রি করে আসছিল। এ অবস্থায় আজ বুধবার হাটেও মরা ব্রয়লার মুরগির মাংস কেটে ডালায় সাজিয়ে বিক্রি করছিল দুই যুবক। এ সময় মাংস থেকে দুর্গন্ধ ও মাছি উড়তে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাংসসহ স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে।

এদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা ভেটেরিনারি সার্জন পল্লব বৈষ্য ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা ভেটেরিনারি সার্জন মরা মুরগির মাংসের বিষয়টি নিশ্চিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে আটককৃত দুই যুবককে এক মাসের জেল প্রদান করেন।

এসময় ওই দুই যুবককে জিজ্ঞাস করলে তারা জানায়, ৭০ কেজি মাংস নিয়ে আসছিল ওরা। তারমধ্যে ৩৩ কেজি বিক্রি করেও ফেলে স্থানীয়দের কাছে। পরে তাঁদের কাছ থেকে আরও ৩৭ কেজির মতো মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে দুই যুবক। পরে তাদেররকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে এক মাসের জেল দেওয়া হয়েছে। আর জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ