২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি, ৬ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪,
  • 470 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

স্বামী-স্ত্রী দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার-শনিবার স্কুল সরকারি বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকেলে ঘরের দরজায় এবং গেইটে তালা দিয়ে দুজনেই ময়মনসিংহ শহরে ছেলের বাসায় চলে যান।

সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র গেইট এবং ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় চুরের দল। দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায়।

শিক্ষক দম্পতির আবু রায়হান শেখ দুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগম ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রায় ২০ বছর পূর্বে জায়গা কিনে বাসা করে বসবাস করে আসছিলেন ওই দম্পতি। এ অবস্থায় গতকাল শুক্রবার রাতের কোন এক সময় দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

এ প্রসঙ্গে আবু রায়হান শেখ নামে ওই প্রধান শিক্ষক বলেন, ‘আজ সকালে ময়মনসিংহ ছেলের বাসা থেকে সোয়া ১১ টার দিকে বাসায় আসি। এসে গেইটের তালার পরিবর্তন দেখে সন্দেহ হয়। এরপর অন্যদিক দিয়ে ঘুরে ঘরের দরজার সামনে দাঁড়াতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর ঘরে ঢুকে দেখি সবকিছু তছনছ করা এবং ৬ ভরি স্বর্ণালংকার , নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, বাসার দলিলপত্র, আমরা স্বামী-স্ত্রী দুজনেরই বিভিন্ন সার্টিফিকেট, কম্বল, ফ্রিজ থেকে মাছ- মাংস, ড্রাম থেকে চালসহ অনেক কিছু নিয়ে যায় চুরের দল’।

ঈশ্বরগঞ্জ থানার (পরিদর্শক) ফরিদ আহমেদ বলেন, ‘চুরির ঘটনাটি আমি অবগত নই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ প্রয়োজনীর ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ