২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২৪| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমি সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
  • Update Time : বুধবার, জুন ১২, ২০২৪,
  • 119 Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমি সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবাগ্রহীতরা। ভূমি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আসা সেবাগ্রহীতরা সন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে গত ০৮ জুন শনিবার ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাসহ (নায়েব) সেবাগ্রহীতরা।

(১২ জুন) বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন অফিসগুলো সরেজমিনে দেখা যায়, সেবাগ্রহীতাদের কেউ এসেছেন জমির খাজনা দিতে, কেউ এসেছেন ক্রয়কৃত জমি নামজারি খারিজ করাতে আবার অনেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে ভূমি এসেছেন। এসময় এসব সেবাগ্রহীতাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকর।

তাঁদের মধ্যে কথা হয় উপজেলার মাইজবাগ ইউনিয়নের ছোট উত্তমপুর গ্রামের মো. হারুন অর রশিদ সঙ্গে।
নামজারী খারিজের সেবা নিতে উপজেলা ভূমি অফিসে এসেছেন তিনি।

আলাপকালে হারুন বলেন, ‘ ভূমি সেবার মান আগের চেয়ে অনেক সহজ হয়েছে। কোন ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে সেবা নিতে পারছি। দেশের সুনাগরিক হিসেবে প্রাপ্য সেবা পাচ্ছি এতেই আমি খুশি’।

একই দিনে কথা হয় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের এক নারী রুমেলা খাতুনের সঙ্গে।
তিনিও নামজারি খারিজ করতে উপজেলা ভূমি অফিসে এসেছেন।

আলাপকালে তিনি বলেন, ‘ আবেদনের ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা-পয়সাই দিতে হয়নি। সেবার মান এমন থাকলে আমাদের মতো মানুষের চরম উপকার হবে’। শুধু এই দু’জনই নয়, এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ভূমি সেবা নিতে আসা অনেকের। তাঁদের সবাই ভূমি সেবায় সন্তুষ্ট প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, ‘ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১১ টি ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সেবা বুথ চালু করা হয়েছে। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিটা বুথে এ সেবা চালু থাকবে। এছাড়াও প্রতিটি বুথে উপকারভোগীরা তাঁদের ভূমি সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘ভূমি সেবা প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল ব্রত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ