১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৩| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩,
  • 113 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা হলে মো. কাজিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। আজ (২৫ ডিসেম্বর) সোমবার ভোরে উপজেলার হরিয়াখালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজিম উদ্দিন উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৬ ডিসেম্বর উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই এলাকার মৃত কলম শেখের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী মধ্যপাড়া গ্রামের ওমর আলীর সঙ্গে প্রতিবেশী মৃত আব্বাস আলীর ছেলে মো. কাজিম উদ্দিনের জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

ঘটনার দিন সকালে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্রকরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে ওমর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পুত্র শহিদ মিয়া ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামিকে সোমবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ