২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

উন্নয়নের ধারা সমুন্নত রাখতে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবে- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩,
  • 319 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে, আর উন্নয়নের ধারা সমুন্নত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।আওয়ামী লীগ সরকার ভোটে বিশ্বাস করে। যারা সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে।

আজ ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বেলাব উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) নবনির্মিত অধ্যক্ষ আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খাইরুল বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, নারায়নপুর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ