২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

এবার পাকুন্দিয়ায় দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৯, ২০২৩,
  • 410 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের মতো এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়ও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গতকাল মঙ্গলবার ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা দুইজনই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।

আজ বুধবার (১৯জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নূর-এ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গু আক্রান্ত মো. আরিফুল ইসলাম (২০)। তিনি ঢাকায় থেকে একটি কলেজে পড়াশোনা করেন। তার বাড়ি পাকুন্দিয়া সদর গ্রামে।

অন্যজন মো. জহিরুল ইসলাম (৩৩)। তার বাড়ি উপজলার তারাকান্দি গ্রামে। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকুরি করেন। বৃহস্পতিবার ঢাকা থেকে তিনি বাড়ি এসেছেন।

জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মাঝ রাতে হঠাৎ সারা শরীরে ভীষন ব্যাথা শুরু হয়। এতে অস্থির হয়ে পড়েছি। শনিবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রক্ত পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ায় রবিবার হাসপাতালে ভর্তি হয়েছি। এখন কিছুটা ভালো বোধ করছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর-এ-আলম বলেন, এই প্রথম দুইজন রোগী শরীরে জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের রক্ত পরীক্ষা করে জানা যায়, তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু রয়েছে।

তবে ইতোমধ্যে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যজন চিকিৎসাধীন আছেন। তবে তারা দুজনই ঢাকা থেকে এসেছেন। বাড়ি ফেরার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে পাকুন্দিয়ায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার এখনও কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ