২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ওকাপের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩,
  • 347 Time View

হারুনুর রশিদ, রায়পুরা:

নরসিংদীর রায়পুরায় জনপ্রতিনিধিদের সাথে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অভিবাসীদের বিভিন্ন তথ্য, আইনি পরামর্শ এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে সকাল থেকে দিনব্যাপি ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা সুপারভাইজার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, ওকাপের মনিটরিং কর্মকর্তা মো. তাহিবুজ্জামান প্রমূখ।
জানা যায়, ওকাপ সংগঠনটি নরসিংদী জেলায় ৬টি উপজেলার আওতাভুক্ত ৩০টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রায়পুরা উপজেলায় ৫ ইউনিয়ন। সেগুলো হলো রায়পুরা, মির্জাপুর, শ্রীনগর, আমিরগন্জ, নিলক্ক্যা ইউনিয়নে (সেফ মাইগ্রেশান) প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রকল্প হতে প্রদত্ত সেবা নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বিভিন্ন তথ্য, আইনি পরামর্শ এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা করে যাচ্ছে।

অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় পর্যায়ে অংশীজনদের সাথে কার্যকর যোগাযোগ তৈরি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সেবাসমূহ পেতে সহযোগিতা।

সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত ও তাঁদের পরিবারের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।

তাছাড়াও সমস্যাগ্রস্ত, প্রতারিত ও নির্যাতনের শিকার হওয়া অভিবাসী কর্মীদের বিনামূলে আইনি পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা করা। সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যবসায় উন্নয়নে অভিবাসী ও তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা। এছাড়াও এই প্রকল্পের অধীন অভিবাসীদের সব ধরনের পরামর্শ দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ