২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৫| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

কচুয়ায় চোরাই অটোরিক্সাসহ চারজন গ্রেপ্তার 

মো: আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মে ২৬, ২০২৪,
  • 135 Time View

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ চোরাইকৃত ১টি অটোরিক্সাসহ চোর চক্রের ৪সদস্য কে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের গুলবাহার বাবুলের বাপের ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

কাদলা ইউনিয়নের কচুয়া টু কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর থেকে স্থানীয় লোকজন একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ চারজনকে  আটকের পর কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে অবহিত করে।

পরে থানার উপ পরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওসির দিকনির্দেশনায় কাদলা ইউনিয়নের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর পৌঁছলে উপস্থিত লোকজন জানায়, সিএনজির পেছনে চোরাই অটোরিক্সাটি দড়ি দিয়ে বেঁধে চোরচক্র বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন একটি সিএনজি এবং চোরাই অটোরিক্সাসহ তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃতরা হলো চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামের বিল্লাল হোসেন মৌতাহিতের ছেলে মাছুম হোসেন (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু সিকদার (২৭), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মান্নান মিয়ার ছেলে রমজান (৩২), এবং কচুয়া উপজেলার পলাশপুর শীল বাড়ির মৃত ইন্দ্রলাল চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪২)।

তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ