২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৪৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কবরস্থান ভেঙে ভবন নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১৮, ২০২৩,
  • 941 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে অধিগ্রহণের অধিক জমি দখল করে এবং পারিবারিক কবরস্থান ভেঙে আইসিটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ছাড়াও ওই ভবন নির্মাণে ব্যবহৃত অপরিকল্পিত পাইলিংয়ের কম্পনে ফাটল ধরেছে বিভিন্ন বাসা-বাড়ির দেয়াল এবং মেঝে। ভেঙে পরছে সীমনা প্রাচীর।

আজ (১৮ জুন) রবিবার অধিগ্রহণের অধিক জমি ফেরত চেয়ে এবং পাইলিং বন্ধের দাবিতে নব-নির্মাণাধীন আইসিটি ভবনের স্থানে অবস্থান কর্মসূচি করেছে ভুক্তভোগী ১০ টি পরিবার।

তাঁদের অভিযোগ, আইসিটি ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা অধিগ্রহণের পরও ব্যক্তিমালিকানাধীন কবরস্থান দখল করা হয়েছে। শুধু তা-ই নয়, নির্মাণের সময় পুরোনো একটি কবরস্থানের দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

এ ছাড়াও ভবন নির্মাণে ব্যবহৃত অপরিকল্পিত পাইলিংয়ের কম্পনে ফাটল ধরেছে তাঁদের বাসা-বাড়িতে। এতে যেকোনসময় তাঁদের বাসা-বাড়ি ভেঙে পড়তে পারে আশঙ্কা করছেন নব-নির্মাণাধীন ভবনের আশেপাশের অন্তত দশটি পরিবার। এ অবস্থায় আইসিটি ভবন নির্মাণে অধিগ্রহণের অধিক জমি ফেরত চেয়ে এবং অপরিকল্পিত পাইলিংয়ের কাজ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আব্দুল্লাহ আল নোমান মাসুদ বলেন, ‘আমাদের পারিবারিক কবরস্থান ভেঙে আইসিটি ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা বারবার লিখিত অভিযোগ দিলেও প্রশাসন আমাদের কথা আমলে নিচ্ছে না,বরং কবরস্থান ভেঙেই নির্মাণ করছে ভবন।

এছাড়া নির্মাণকাজে অপরিকল্পিত পাইলিংয়ের ফলে আমাদের বাসাবাড়িতে ব্যাপক কম্পন সৃষ্টি হয়, ফেটে গেছে বাড়ির দেয়াল। ধসে পড়েছে উপজেলার সীমানা প্রাচীর। সরকারের কাছে আমাদের দাবি অধিগ্রহণের অতিরিক্ত যে জায়গায়টুকু দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে তা যেন আমাদের ফিরিয়ে দেয়। আমাদের পারিবারিক কবরস্থান যেন সুরক্ষিত থাকে’।

সালমা আক্তার নামে এক গৃহিনী বলেন, ‘অপরিকল্পিত পাইলিংয়ের বাসাবাড়িতে কাঁপুনি ওঠে। স্বামী-সন্তান নিয়ে অনেক আতঙ্কে আছি। কোন সময় যেন আমাদের বাসা-বাড়ি ভেঙে পড়ে। প্রশাসনের লোকজনের সাথে অনেকবার কথা বলেও এর সুরাহা মিলছেনা। সরকারের কাছে আমাদের দাবি বাসাবাড়ি ও ছেলেমেয়েদের কথা বিবেচনা করে যেন এর সঠিক সমাধান দেয়’।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘কবরের জায়গায় কোন ভবন নির্মাণ করা হচ্ছে না। ভবন হচ্ছে সরকারি জায়গাতেই। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে ফের সার্ভেয়ার দিয়ে মেপে ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে কবরস্থান তাদের জায়গাতেই পড়েছে। কবরটি অনেক পুরোনো হওয়ায় ভবনের কাজ করতে গিয়ে ধসে গেছে।

ঠিকাদারকে বলা হয়েছে কবরস্থান পুননির্মাণ করে দিতে এবং নির্মাণ কাজ করতে গিয়ে তাদের কোন ক্ষয়ক্ষতি হলে ঠিকাদারকে তা নিজ খরচে মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ