২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কলেজ কর্তৃপক্ষ না জানিয়ে ৩১ জন এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 133 Time View

নান্দাইল উপজেলার মুশুলি ডিগ্রি কলেজের ৩১ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরমপূরণ করলেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানেন না।

পরীক্ষার দুই দিন আগে গোপনে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে কারিগরী শিক্ষা বোর্ডে ফরম পূরণের কাজ সম্পন্ন কলেজের শিক্ষক মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমতাজ উদ্দিন মুকুল।

বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গতকাল শনিবার এ নিয়ে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা হলেও সেখানে উপস্থিত হয়নি সেই শিক্ষক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে- মুশুল্লি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে ৩২৩ জন পরীক্ষার্থী ও কারিগরি শাখা (বিএমটি) থেকে মোট ১৪৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে।

এদিকে কলেজে কারিগরি শাখার ৩১ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে কলেজের শিক্ষক মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমতাজ উদ্দিন মুকুল।

পরীক্ষার আগে ৩১ জন শিক্ষার্থী প্রবেশপত্র নিতে আসলে কলেজে সংরক্ষিত তথ্য না থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে অবশ্যই মানবিক দৃষ্টিতে অনলাইন থেকে সংগ্রহ করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়।

এদিকে গতকাল শনিবার কলেজ পরিচালনা পরিষদের
সভাপতি ও সিনিয়র সহকারী সচিব মাসুদ রানার উপস্থিতিতে সভায় আলোচনার পর কলেজ কে না জানিয়ে শিক্ষার্থীদের ফরমপূরণের টাকা গ্রহণের জন্য মমতাজ উদ্দিন মুকুলের কাছ থেকে কৈফিয়ত তলব ও শিক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থ কলেজ ফান্ডে জমা করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আগামী শনিবার আবারও পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

মুশুল্লি ডিগ্রি কলেজের শিক্ষক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমতাজ উদ্দিন মুকুল মুঠোফোনে বলেন- আমি মানবিক দৃষ্টিকোন থেকে ফরম পূরণ করার সুযোগ দিয়েছি।

কলেজ অধ্যক্ষ কে বিষয়টি জানিয়েছিলাম তারপরেও জানি না কি কারনে আমার উপর চাপ সৃষ্টি করছে। গতকাল পরিচালনা পরিষদ যেতে পারি নাই ঢাকা থাকায়।

মুশুল্লি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান- পরীক্ষার আগেই শিক্ষার্থীরা প্রবেশপত্র নিতে আসলে বিষয়টি জানাজানি হয়। তখন শিক্ষার্থীদের কে জিজ্ঞেস করলে তারা জানান মমতাজ উদ্দিন মুকুলের মাধ্যমে ফরম পূরণ করেছে। এ নিয়ে পরিচালনা পরিষদের সভা হয়েছে ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থ কলেজ ফান্ডে জমা করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ