২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে পরীমনির ‘মা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 489 Time View

বিনোদন ডেস্ক:

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মা’-এর। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

এ বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এরচেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সব মা’কে উৎসর্গ করেই এ ছবিটি তৈরি করেছি।
পরিচালক অরণ্য আনোয়ার আরও বলেন, বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

জানা গেছে, দেশে মুক্তি দিয়েই অরণ্য আনোয়ার ও ছবির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের উদ্দেশে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার লক্ষ্যে।

এদিকে অনেক দিন পর্দায় দেখা যায়নি চিত্রনায়িকা পরীমনিকে। তিনি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করা আলোচিত ‘মা’ সিনেমার মাধ্যমে আবারও জাতীয় ও আন্তর্জাতিক পর্দায় ফিরছেন আলোচিত এ অভিনেত্রী।

চিত্রনায়িকা পরীমনি বলেন, এ সিনেমার জার্নিটা সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর ছেলে) আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

প্রসঙ্গত, ছবিটিকে ঘিরে চলছে নানা প্রচারণা। মুক্তি পেয়েছে ছবির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। ছবির গল্প মূলত মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এটি। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ