২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

কাপাসিয়ায় ইউসিবির এজেন্ট শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 254 Time View

এ এইচ সবুজ, গাজীপুর:

‘সবার জন্য ব্যাংকিং’ এই শ্লোগান নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাষ্টার ফ্যামিলি এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নতুন শাখা উদ্বোধন কার্যক্রম ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চালা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান মো: মাছুম তালুকদারের সভাপতিত্বে ও মো: ইব্রাহীম হাসান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র কাপাসিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: নাজমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি মনোহরদী ব্রাঞ্চের ম্যানেজার আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তারেক হোসেন রিপন, মো: শাহজাহান সরকার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো: নাজমুল ইসলাম বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের নতুন শাখায় ব্যালেন্স অনুসন্ধান, বায়োমেট্রিক্স এর মাধ্যমে নগদ অর্থ জমাদান ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, রিমিটেন্স সেবা, ঋণ সুবিধা, বিভিন্ন বিল পরিশোধসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে অত্র অঞ্চলের মানুষ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ঢাকা রিজিওনের জোনাল ম্যানেজার রাসেল মাহমুদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার এম মাকসুদুল আলম, ঘাগটিয়া চালা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জিয়ারত আলম বিপ্লব, ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকের চালা বাজার শাখার পিএসও মো: আল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ