২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

কাপাসিয়ায় স্কুল শিক্ষকের রগ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩,
  • 338 Time View

এ এইচ সবুজ, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় রাতের অন্ধকারে শিক্ষক মো: নুরুল ইসলাম বিএসসি’র উপর দুর্বৃত্তদের হামলায় হাত ও পায়ের রগ কেটে ফেলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গুরুতর আহত মো: নুরুল ইসলাম (৫০) বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল এন্ড কলেজের জৈষ্ঠ্য শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ শাহজাহান শেখ, মনোয়ার হোসেন আকন্দ, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ কফিল উদ্দিনসহ প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, যদি আসামিদের দ্রুত গ্রেফতার করা না হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচি দিব।

প্রসঙ্গত, গত রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় দিকে বারিষাব বেলতলী বাজার থেকে নিজের হোমিওপ্যাথিক ফার্মেসী বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভিকারটেক এলাকার নুরারপুল পাড়ের পূর্ব পাশে ডুবারটেক নামক জায়গায় শিক্ষক মো: নুরুল ইসলাম এ হামলার শিকার হন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, আহত শিক্ষক নুরুল ইসলামের স্ত্রী রৌজিয়া সুলতানা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর হামলার এ ঘটনায় বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যেই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আগামী রবিবার তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আহত শিক্ষকের ছোট ভাই আহসান উল্লাহ সরকার জানান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ দেয়ার পরই অমার বড় ভাইকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ