৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কাপাসিয়া স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩, ২০২৪,
  • 311 Time View

এ এইচ সবুজ, গাজীপুর:

‘এসো সেবা করি, মানবিক কাপাসিয়া গড়ি’ শ্লোগানে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ঘাগটিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯টি গ্রামে ৩শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার খিরাটী এ কে উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত সুতিরকান্দা সামাজিক সংগঠনের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো: বাবু শেখ।

এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সুতিরকান্দা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো: জায়েদুল হাসানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সুতিরকান্দা’র প্রতিষ্ঠাতা হাফেজ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খিরাটী বঙ্গতাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মোবারক হোসেন, খিরাটী এ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দবির হোসেন, সমাজসেবক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: আফজাল হোসেন রিংকন, অর্থ বিষয়ক সম্পাদক রাসেল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বাওরাইদ তরুণ প্রজন্মের সদস্য জহিরুল ইসলাম মোল্লাসহ আলোকিত সুতিরকান্দা সংগঠনের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ