২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ১১:১৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কালিগঞ্জে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা চাওয়ায় পাঁচজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩,
  • 375 Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে ৫ ভুয়া সংবাদিককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ (১৩ জুন) মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলার কালিগঞ্জ ভূমি অফিসে এসে চাঁদা দাবি করে ৫ ভুয়া সাংবাদিক।

চাঁদাদাবি করা ৫ ভুয়া সাংবাদিকরা হলো সাপ্তাহিক এশিয়ান বার্তা পত্রিকার সাব-ইডিটর পরিচয়দানকারী নেত্রকোনা জেলার সদর থানার নিউটাউন গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মো. মনিরুজ্জামান (৫৪), দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার রিপোর্টার ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সোয়াইপুর গ্রামের ফখরুল ইসলামের কন্যা রোজিনা আক্তার(১৯),  দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার আরিচপুর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সরকার নাঈমুল ইসলাম সেলিম (৩৪), একই পত্রিকার গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের অত্র পুত্র কামরুজ্জামান রানা (৩০) এবং গাজীপুর জেলার পুবাইল থানার করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের পুত্র মাজহারুল ইসলাম অনিক (২৪)।

পরবর্তীতে তাদের আটক করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড আদেশ দেন দিয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, এর আগেও তারা বিভিন্ন সময়ে এসে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম চাঁদা আদায় করে।

আজকেও তাদের উপজেলা ভূমি অফিসে ঘুরাঘুরি করতে দেখা যায়। এক পর্যায়ে তারা আমার সাথে দেখা করতে আসে।

তাদের কাছে থাকা ক্যামেরায় বিটিভির স্টিকার এবং লোগো দেখে আমার সন্দেহ হলে তাদের সমস্ত তথ্য যাচাই করে দেখি তাদের কার্ড স্টিকার এবং লোগোর সাথে কোন মিল নেই। পরবর্তীতে আমি বিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাহেবকে এখানে আসতে বললে তিনি আসেন এবং তাদেরকে ভুয়া সনাক্ত করেন।

এ বিষয়ে বিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান জানান কালীগঞ্জ সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া আমাকে মুঠোফোনে জানালে আমি টঙ্গী থেকে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে আসি। এসময় তাদের ক্যামেরায় বিটিভির স্টিকার লাগানো দেখে অফিসে কথা বলে তাদেরকে ভুয়া হিসেবে সনাক্ত করি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা কালিগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে হুমকি-ধমকি দিয়ে দীর্ঘদিন ধরেই টাকা-পয়সা আদায় করে আসছিল চক্রটি।

গ্রেপ্তারকৃত ৫ জনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থ ল প্রদানের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা ১টি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো গ ১৪-৬৮৫২), দুটি ক্যামেরা, সাতটি মোবাইলফোন, খোঁজখবর লেখা একটি লোগো, পাঁচটি আইডি কার্ড জব্দ করে কালিগঞ্জ থানা মালখানায় রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ