২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রী ১০ দিন ধরে নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫,
  • 91 Time View

কুড়িগ্রামের উলিপুরে ওমান প্রবাসী মোঃ সামছুল হকের স্ত্রী ও তিন সন্তানের জননী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সামছুল হক।

জানা যায় যে, প্রায় ১৭ বছর আগে উলিপুর গুনাইগাছ ইউনিয়নের মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ শামসুল হকের সঙ্গে একই উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের মোঃ আব্দুল গফুরের মেয়ে মোছাঃ শাহনাজ পারভীনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। সংসারে এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। স্বজনরা জানান, গত ২২ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে শাহনাজ বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্রও নেই।  তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

শাহনাজ পারভীনের বড় ভাই তারা মিয়া বলেন, প্রায় ১০ দিন আগে শাহনাজ পারভিন এবং শামসুল হকের মধ্যে মোবাইলে কথা কাটাকাটি হয়। এরপর থেকে শাহনাজ পারভিন নিখোঁজ রয়েছে।

তিনি আরো বলেন, শাহনাজের স্বামী শামসুল হককে বিদেশে পাঠাতে সে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ করেছিল। শামসুল হক দুই বছর যাবত ওমানে রয়েছে।

সেখানে সুবিধামত উপার্জন না হওয়ায় পাওনাদারদের চাপের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এর দুইদিন পর হঠাৎ করে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।

তাকে খোঁজাখুঁজির জন্য আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব সব জায়গায় যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয় এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ