৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০৩| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

কুড়িগ্রামে লাখো মুসল্লির দোয়া কামনার মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ইজতেমা

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 72 Time View

কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমায় প্রায় লক্ষ্যে মুসল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। ইয়া-আল্লাহু ইয়া-আল্লাহু ডাকে ।

রবিবার (২২ ডিসেম্বর )২০২৪ ইং সকাল ৮,টা ৩০, মিনিটে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়।

তিন দিনের এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর সাহেবের প্রথম পুত্র মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন ,নামাজ, রোজা যেমন ইবাদত, ঠিক তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা টাও একটি ইবাদত।

দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। তাই সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না। গত জুলাইয়ে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করেন। এবং দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারীদের উপর আল্লাহতালার গজব নাযিল করেন।

তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক বৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য ও এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত ও দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী কুড়িগ্রামের চরমোনাইর ইজতেমার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ