২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১১:২৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

কুমিল্লায় স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৫, ২০২৩,
  • 403 Time View

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
গত রবিবার (১৪ মে) মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী সাদ্দাম হোসেন নরহরিপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
আত্মহত্যার খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানিয়েছেন।
সাদ্দামের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলনা সাদ্দামের। স্বামী স্ত্রীর অশান্তির করণেই সাদ্দাম আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানায়, প্রায় ৮ বছর পূর্বে ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই ইউনিয়নের মির্জাপুর আমিন বাড়ির সামছুল হকের মেয়ে নাছিমা বেগমের পারিবারিক ভাবে বিয়ে হয়। ওই দম্পতির মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। তবে সাদ্দামের বিরুদ্ধে মাদকসেবন ও স্ত্রীকে মারধরেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ এলাকার লোকজন শালিসের মাধ্যমে সমস্যার সমাধান করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত সাদ্দামের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় দিনই নানা কারণে তারা দু’জন ঝগড়া করতেন। সেই ঝগড়া চরমে পৌঁছালে তার স্ত্রী ঘটনার দুইদিন আগে সন্তানকে নিয়ে মির্জাপুর বাপের বড়িতে চলে যায়।
রবিবার দুপুরে নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রী নাজমাকে ভিডিও কল দেয় সাদ্দাম।স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাদ্দাম। এ সময় স্ত্রী নাজমা বেগম সাদ্দামের পরিবারের লোকজনকে ফোন করে তাকে উদ্ধার করার জন্য বলেন। বাড়ির স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ