২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি মনোনীত

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৭, ২০২৩,
  • 376 Time View

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে মনোনীত করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদারের নিকট প্রেরিত এক বার্তায় পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দিয়ে দলের গঠনতন্ত্র মোতাবেক কাজ করার নির্দেশনা দিয়েছেন।

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী স্বাক্ষরিত ওই পত্র নবাগত সভাপতির কাছে হস্তান্তর করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ নূরে আলম মানিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ