৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কুমিল্লা জার্নালিস্ট হেল্প সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 160 Time View

মো. মাহাবুব আলম, চট্টগ্রাম:

পবিত্র মাহে রমযান উপলক্ষে জার্নালিস্ট হেল্প সেন্টার সাংবাদিক ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ ২০২৪ইং (১৮ রমযান) শুক্রবার কুমিল্লা কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টার ইয়াম্মী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস।

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জার্নালিস্ট হেল্প সেন্টার সাংবাদিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজগর আলী মানিক। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জার্নালিস্ট হেল্প সেন্টার সাংবাদিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান বিদ্যুৎ ও উপদেষ্টা আবুল কালাম আজাদ।

জার্নালিস্ট হেল্প সেন্টার সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রধান অতিথি আজগর আলী মানিক বিশেষ কারণ বশত উপস্থিত থাকতে না পারায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবাইকে বলেন, ২০১৯ সালে জার্নালিস্ট হেল্প সেন্টারের যাত্রা শুরু হয়। করুনাকালীন সময়ে সারা বাংলাদেশে আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহযোগিতা করেন এবং সাংবাদিকদেরকে আইনী সহযোগিতা করে আসছেন।

জার্নালিস্ট হেল্প সেন্টার শত প্রতিকুলতার মাঝেও সর্বদা দরিদ্র, অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের সহ সাধারণ মানুষের পাশে আছে।

আর এ কারণেই নানাবিধ জটিলতা ও প্রতিকুলতার মাঝেও এই সংগঠন ব্যাপকহারে সকলের সমর্থন পেয়ে আসছে।

ভবিষ্যতেও জার্নালিস্ট হেল্প সেন্টার সাংবাদিক ঐক্য পরিষদের সকল সদস্যদের পেশাগত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ