২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কুড়িগ্রামে চোরাই সাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪,
  • 122 Time View

মো: মাইনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরে ছয়টি চোরাই সাইকেলসহ দুই চোর গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সদর উপজেলার পলাশবাড়ী আমবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুজন হলেন ওই গ্রামের রানা মিয়া (২৮) এবং শিবরাম সর্দারপাড়া এলাকার মোঃ দুলু মিয়া (৪০)।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় গোরস্থান পাড়ার মোঃ বাবু মিয়া এর মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ সৃতি আক্তার (১৪) একটি বাইসাইকেল দিয়ে স্কুলে যাতায়াতসহ প্রয়োজনীয় কাজকর্ম করে।

গত ২২ এপ্রিল ২০২৪ দুপুর আনুমানিক ১২ সময় গরুর খাবার আনার জন্য মিস্ত্রিপাড়া এলাকা গেলে উক্ত স্থান থেকে মেয়েটির সাইকেলটি চুরি হয়ে যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে।

চুরির সাথে জড়িত মূলহোতা কুড়িগ্রাম থানাধীন পলাশবাড়ী আমবাড়ী এলাকার মোঃ রানা মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী শিবরাম সর্দারপাড়া এলাকার মোঃ দুলু মিয়াকে (৪০) তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

এসময় তার বসতবাড়ীর টিনসেড ঘর হতে বাদীর চুরি হওয়া বাইসাকেলসহ আরও ছয়টি বাইসাইকেল উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ২ জন আসামী কুড়িগ্রাম থানা এলাকার অভ্যাসগত চোর। তাদের চোরাই মালামালসহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম থানা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ