২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

কোন ষড়যন্ত্র নৌকা আটকাতে পারবে না- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩, ২০২৪,
  • 178 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন। আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোন ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নাই।

আজ বুধবার (৪ জানুয়ারী) বিকেলে মনোহরদী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে নির্বাচনী মিছিল পূর্ববর্তী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, মন্ত্রী হয়ে সারাদেশের ন্যায় নরসিংদী জেলার উন্নয়ন করেছি। এসব উন্নয়ন বিএনপি- জামায়াতের লোকজন উন্নয়ন দেখলেও আমার দলের কিছু জ্ঞানপাপী এসব উন্নয়ন দেখে না, তারা দেখবেও না।  স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। তরুন সমাজ জানে কিভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।

মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা লিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, আপনাদের সঙ্গে দীর্ঘ ৪০ বছর কাটিয়েছি। মাঠে ঘাটে আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা মান অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করুন। নৌকাকে বিজয়ী করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ