৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

গাজীপুরের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রুল জারি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 147 Time View

এ এইচ সবুজ গাজীপুর:

গাজীপুর জেলায় জবর দখলকৃত সংরক্ষিত বনভূমির পরিমান প্রায় ৬ হাজার ৮৬ একর। জবর দখলকারীরা বন উজার করে সেখানে কল-কারখানা, দোকান-পাট, রিসোর্ট/কটেজ, করাত কল, ঘর বাড়ি সহ নানা অবৈধ স্থাপনা নির্মান করেছে।

যার ফলে এখানকার জীববৈচিত্র্য বিলিন হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে উক্ত সংরক্ষিত বনভূমি জবর দখলকারীদের হাত থেকে উদ্ধার পূবক পরিবেশ ও জলবায়ু রক্ষার নিমিত্তে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) মহামান্য হাইকোর্ট ডিভশনের মহামান্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে উক্ত রিট পিটিশনটি ১৯ নভেম্বর শুনানী হয়। যার রিট পিটিশন নং-৯০৪৯/২৩।

শুনানী শেষে গাজীপুর জেলার সংরক্ষিত বনভূমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কেন আদেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলনিশি জারী করেছে মহামান্য হাইকোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে রিট পিটিশনারের দাখিলকৃত দরখাস্ত নিষ্পত্তি করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

রিট পিটিশনারের পক্ষে শুনানী করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কাওসার হোসাইন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জনস্বার্থে দায়েরকৃত রিট পিটিশনের পিটিশনার গাজীপুরের সাংবাদিক মো: মেহেদী হাসান এবং প্রতিপক্ষ করা হয়েছে সচিব,পরিবেশ,বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়,প্রধান বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা বন বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তা, বন্য প্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ এবং জেলা প্রশাসক গাজীপুরকে।

এ বিষয়ে পিটিশনার পক্ষের আইনজীবী এডভোকেট মো: কাওসার হোসাইন জানান, মহামান্য হাইকোর্ট ডিভিশনের এমন আদেশের ফলে সংরক্ষিত বনভূমিতে জবর দখলকারীদের দৌরাত্ম কমবে এবং সংরক্ষিত ভূমির বন উজার বন্ধ হবে যা পরিবেশ ও জলবায়ুর ইতিবাচক পরিবর্তন এনে মানুষের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশের উন্নতি ঘটাবে।

তিনি আরো জানান, এ জাতীয় আদেশের জন্য মহামান্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ