২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 403 Time View

নিজস্ব প্রতিবেদক : টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো হয়। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

দুদকের উপপরিচালক আলী আকবরের স্বাক্ষর করা ওই চিঠিতে জাহাঙ্গীরকে আগামী ৬ ও ৭ জুন সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এর আগে তলবি নোটিশে জাহাঙ্গীর আলমকে ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়।

দুদকের একটি সূত্র জানায়, ২১ মে সকাল ১০টায় তাঁর দুজন আইনজীবী দুদকে এসে হাজির হন। তবে তদন্তকারী কর্মকর্তারা আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা জাহাঙ্গীরকে সশরীরে দুদকে আসতে বলেন। পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাবেক মেয়র নিজেই দুদক কার্যালয়ে এসে সময় আবেদন করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে ১৮ মে অভিযোগ বিষয়ে নিজের বক্তব্য জানাতে দুদকের কাছে এক মাস সময় চেয়ে আবেদন করেন গাজীপুর সিটির সাবেক এ মেয়র। মূলত এই সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে নতুন করে ৬ ও ৭ জুন আবার তলব করা হয়েছে বলে জানা গেছে।

গত বছরের জুনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক হিসাবে টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একই সঙ্গে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়।

২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। ওই প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ সংক্রান্ত (আরএফকিউ) দরপত্রে অনিয়ম, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতিবছর হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। এ ছাড়া ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ