২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

গাজীপুরে ট্রাকচাপায় সাংবাদিক মিলন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩,
  • 339 Time View

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে ড্রাম ট্রাক চাপায় মঞ্জুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন (৫২) কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।

তিনি দৈনিক ভোরের দর্পণ ও করতোয়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রামট্রাক মোটরসাইকেল চালক সাংবাদিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় ড্রাম ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফর কবীর বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় গাড়ি চালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ