২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ ফায়েজুর রহমান।

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১০, ২০২৩,
  • 373 Time View

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা রেঞ্জের গাজীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসের বিচারে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

সোমবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জের গাজীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার) শ্রেষ্ঠ ওসির হাতে পুরষ্কার তুলে দেন।

থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা পালন করায় এই স্বীকৃতি দেওয়া হয়।

মো. ফায়েজুর রহমান বলেন, যাবতীয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার। যেকোনো পুরস্কারপ্রাপ্তি কাজের স্পৃহা ও প্রেরণার উৎস। গাজীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের এই অর্জন কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে।

মো. ফায়েজুর রহমান কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সকে এই পুরস্কার উৎসর্গ করেন। তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের এই সভায় জেলা পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ