২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:১০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক : প্রস্তুত আমতলী-তালতলীর ১৬৪ আশ্রয়কেন্দ্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 414 Time View

সময় খবর ডেস্ক

বরগুনার আমতলী ও তালতলী উপজেলাসহ উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক। মোখার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এ দুই উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমূলক সভা করেছে।

আজ বৃহস্পতিবার (১১ মে) আমতলী ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ৩টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইনসহ সকল সরকারি দপ্তরপ্রধান ও সাংবাদিকরা।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকুজ্জামান তনু, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সকল সরকারি দপ্তর প্রধান, সাংবাদিকরা। সভায় আমতলী উপজেলার ১১১টি ও তালতলী উপজেলায় ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘দুর্যোগকবলিত এলাকায় আমরা দ্রুত খাদ‍্য সহায়তা পাঠানোর জন‍্য পর্যাপ্ত চাল মজুদ রেখেছি। শুকনা খাবারও হাতের কাছে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনে আবার দ্রুত সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলার ছয়টি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা থাকবে।’

এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাগো নারী, ব্র্যাক, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করবে বলে সভায় জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ